প্রতিষ্ঠানের ইতিহাস


শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করার মহৎ লক্ষ্যে ২০২০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় মারকাজুল মাদীনা মাদরাসা। প্রতিষ্ঠার শুরু থেকেই এ প্রতিষ্ঠানটি  আন্তরিকতা ও দায়িত্ববোধের সাথে কুরআনিক শিক্ষা ও দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। মারকাজুল মাদীনা মাদরাসা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ হাফেজ / হাফেজা এবং আমলী আলেম/ আলেমা তৈরি করা, যারা কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন গড়ে তুলবে এবং সমাজে ইসলামের সঠিক দিকনির্দেশনা পৌঁছে দিতে সক্ষম হবে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ইসলামী আদর্শ, ঈমান ও আমল, ইসলামী সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করার মাধ্যমে আত্মবিশ্বাসী ও সফল শিক্ষার্থী গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। আমরা বিশ্বাস করি, কুরআনের আলোয় আলোকিত শিক্ষার্থীরাই আগামী দিনের নৈতিক, মানবিক ও আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মানসম্পন্ন কুরআনিক শিক্ষা নিশ্চিত করতে মানুষের মন ও মস্তিষ্কের প্রতি বিশেষ যত্ন  প্রয়োজন। একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশে প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক পরিবেশও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ বিষয়টি বিবেচনায় রেখে মারকাজুল মাদীনা মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুশৃঙ্খল, নিরাপদ ও সুন্দর পরিবেশে পাঠদান ও আবাসিক ব্যবস্থার মাধ্যমে তাদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করতে সচেষ্ট।

আমরা আশাবাদী যে, মারকাজুল মাদীনা মাদরাসার মাধ্যমে অভিভাবকদের স্বপ্ন বাস্তবে রূপ নেবে এবং আমাদের শিক্ষার্থীরা কুরআনিক শিক্ষায় আলোকিত হয়ে ইসলামী মূল্যবোধে সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে।

মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা এবং মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলাই মারকাজুল মাদীনা মাদরাসার মূল লক্ষ্য। ইসলামী চেতনায় সমৃদ্ধ আলোকিত মানুষ গঠন এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত মানবসম্পদ তৈরি করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই প্রত্যাশা আমাদের।

পরিশেষে, আমি মারকাজুল মাদীনা মাদরাসার সার্বিক অগ্রগতি ও সাফল্য কামনা করছি এবং সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছি।